ছাপা ও বাঁধাই নিশ্চয়তা পলিসি

আমরা প্রতিটি বইয়ের ছাপা, বাঁধাই ও কাগজের প্রিমিয়াম মান নিশ্চিত করি। পড়ার যেকোনো পর্যায়ে অভ্যন্তরীণ ত্রুটি পেলে আমরা পাশে আছি।

১. যে বিষয়গুলোতে গুণগত নিশ্চয়তা পাবেন

  • ছাপা ও পৃষ্ঠার ক্রম: বইয়ের ভেতরে কোনো পৃষ্ঠা মিসিং, উল্টো ছাপা বা ছাপার লেখা অস্পষ্ট থাকলে।
  • বাইন্ডিং ও আঠা: স্বাভাবিক পাঠের সময়ে কভার বা পৃষ্ঠাগুলো আলগা হয়ে ঝরে পড়লে।
  • মৌলিক প্রকাশনা: শতভাগ অরিজিনাল সংস্করণ; কোনো প্রকার পাইরেটেড বা ডুপ্লিকেট বই সরবরাহ করা হয় না।

২. ওয়্যারেন্টি সময়সীমা

  • বই হাতে পাওয়ার পর থেকে ৩০ দিনের মধ্যে পড়ার সময়ে ভেতরের পাতায় কোনো প্রিন্টিং বা বাইন্ডিং ত্রুটি লক্ষ্য করলে সম্পূর্ণ নতুন কপি রিপ্লেস পেয়ে যাবেন।

৩. অভিযোগ জানানোর নিয়ম

  • আপনার ক্যাশমেমো বা অর্ডার আইডি এবং যে পৃষ্ঠায় সমস্যা তার একটি পরিষ্কার ছবি বা ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান।
  • তথ্য যাচাইয়ের পর দ্রুততম সময়ে আপনার ঠিকানায় সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লেসমেন্ট কপি পৌঁছে দেওয়া হবে।

৪. যেসব ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না

  • বইয়ে পানি লাগলে, পুড়ে গেলে কিংবা ব্যবহারের অসাবধানতায় ছিঁড়ে ফেললে।
  • পড়ার পর কলম বা হাইলাইটার দিয়ে দাগাদাগি করার কারণে পরিবর্তন চাওয়া হলে।

ওয়্যারেন্টি সংক্রান্ত যেকোনো সহায়তায় সরাসরি যোগাযোগ করুন: 01344382603 (হোয়াটসঅ্যাপ) অথবা anuvutiprokashoni12@gmail.com