বই কেনা, ডেলিভারি ও অন্যান্য তথ্যের উত্তর সহজেই জেনে নিন।
১. কীভাবে বই অর্ডার করব?
আমাদের ওয়েবসাইট থেকে সহজে অর্ডার প্লেস করতে পারবেন। এ ছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর (01344382603
) কিংবা ফেসবুক পেজে নাম, ঠিকানা ও ফোন নম্বর পাঠিয়েও সরাসরি অর্ডার নিশ্চিত করতে পারবেন।
২. সারা দেশে কি ক্যাশ অন ডেলিভারি (COD) পাওয়া যাবে?
হ্যাঁ, ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রতিটি জেলা ও থানায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। বই হাতে পেয়ে দেখে মূল্য পরিশোধ করতে পারবেন।
৩. পার্সেল ডেলিভারি হতে কত দিন সময় লাগে?
ঢাকার ভেতরে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২ থেকে ৪ কার্যদিবসের মধ্যে বই পৌঁছে যায়।
৪. বইয়ে কোনো ত্রুটি বা ছাপা মিসিং থাকলে করণীয় কী?
বইয়ের পাতা ছেঁড়া, পৃষ্ঠা মিসিং কিংবা ছাপার কোনো অসংগতি থাকলে আমাদের ৩০ দিনের গ্যারান্টির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নতুন বই রিপ্লেস করে দেওয়া হবে।
৫. পাইকারিতে বই কেনার নিয়ম কী?
লাইব্রেরি, বুকশপ বা কোনো বুকক্লাবের জন্য বিশেষ কমিশনে পাইকারি বই কিনতে সরাসরি কল করতে পারেন আমাদের পাইকারি ডিপার্টমেন্টে: 01676532850
।
৬. কাস্টমার সাপোর্টে কখন যোগাযোগ করা যাবে?
আমাদের হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত খোলা থাকে।