শর্তাবলী (Terms & Conditions)

অনুভূতি প্রকাশনী থেকে বই ক্রয়ের ক্ষেত্রে নিয়ম ও দায়বদ্ধতার সাধারণ বিবরণ।

১. সাধারণ ব্যবহারের নিয়ম

  • অর্ডারের সময় গ্রাহককে সঠিক নাম, সক্রিয় ফোন নম্বর ও পূর্ণ ঠিকানা প্রদান করতে হবে।
  • আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি জ্ঞাপন করছেন।

২. স্টক ও মূল্য নির্ধারণ

  • বইয়ের প্রাপ্যতা বা স্টক থাকা সাপেক্ষে সকল অর্ডার চূড়ান্ত করা হয়।
  • অপ্রত্যাশিত কারণে স্টক ফুরিয়ে গেলে বিকল্প বই প্রদান অথবা সম্পূর্ণ টাকা রিফান্ডের সুযোগ থাকবে।
  • প্রযুক্তিগত অসাবধানতায় মূল্যের কোনো বড় ধরনের ভুল দৃশ্যমান হলে তা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৩. ডেলিভারি ও হ্যান্ডলিং

  • ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল গ্রহণের সময়েই সমুদয় অর্থ পরিশোধ করতে হবে।
  • প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কর্মসূচি বা কুরিয়ার জটিলতায় ডেলিভারিতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

৪. অর্ডার বাতিল ও সংশোধন

  • বই কুরিয়ারে হস্তান্তরের পূর্বে কাস্টমার কেয়ারে জানিয়ে সহজেই অর্ডার বাতিল করা সম্ভব।
  • পার্সেল প্রেরণের পর যথোপযুক্ত কারণ ব্যতীত পার্সেল গ্রহণ না করা অনুচিত।

৫. কপিরাইট ও মেধা-স্বত্ব

  • প্রকাশনীর সকল প্রকাশনা, লেখা ও প্রচ্ছদের স্বত্ব সংরক্ষিত।
  • অনুমতি ব্যতীত বইয়ের ছবি, লেখা বা কনটেন্টের বাণিজ্যিক পাইরেসি বা পুনঃমুদ্রণ সম্পূর্ণ নিষিদ্ধ।

শর্তাবলী সংক্রান্ত যেকোনো স্পষ্টীকরণের জন্য যোগাযোগ করুন: 01344382603 (হোয়াটসঅ্যাপ) অথবা anuvutiprokashoni12@gmail.com