১. যেসব ক্ষেত্রে বই পরিবর্তন বা ফেরত নেওয়া হয়
- অর্ডারের বাইরে ভুল বই ডেলিভারি হলে।
- বইয়ের ভেতরে পাতা ছেঁড়া, পাতা মিসিং বা প্রিন্টিংয়ে গুরুতর কোনো ত্রুটি থাকলে।
- কুরিয়ারে পরিবহনের সময় বই ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে।
২. অভিযোগ জানানোর নিয়ম ও সময়সীমা
- পার্সেল রিসিভ করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটির ছবি বা আনবক্সিং ভিডিও সহ আমাদের জানাতে হবে।
- অভিযোগ যাচাইয়ের পর ৩-৫ কার্যদিবসের মধ্যে নতুন বই পাঠিয়ে দেওয়া হবে।
৩. ডেলিভারি চার্জ
- প্রকাশনীর ভুলের ক্ষেত্রে: ত্রুটিযুক্ত বা ভুল বইয়ের ক্ষেত্রে রিটার্ন ও নতুন বই পাঠানোর যাবতীয় খরচ প্রকাশনী বহন করবে।
- ব্যক্তিগত পছন্দে পরিবর্তন: বই ঠিক থাকা সত্ত্বেও অন্য বই নিতে চাইলে উভয় দিকের কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
৪. রিফান্ড (টাকা ফেরত) পলিসি
- যদি কোনো কারণে নির্দিষ্ট বইটি আমাদের স্টকে আর না থাকে, তবে বই রিসিভ করার ৩-৫ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদের মাধ্যমে পুরো টাকা রিফান্ড করা হবে।